কলকাতা হাইকোর্টে মামলার শুনানি রয়েছে আগামী বুধবার। এ কথা জানিয়ে সিআইডিকে চিঠি দিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, বিধানসভার সই জাল-কাণ্ডে সোমবার অভিষেককে সিআইডির দফতরে হাজির হওয়ার জন্য নোটিস দিয়েছিলেন তদন্তকারীরা। বর্তমানে অভিষেক দিল্লিতে রয়েছেন। সিআইডি জানিয়েছে, অভিষেকের চিঠি মিলেছে। পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে আলোচনা চলছে তদন্তকারীদের মধ্যে।
উল্লেখ্য, সই কাণ্ডে ফের সিআইডি-র হাজিরা এড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইন্ডি জোটের বৈঠকে যোগ দিতে শনিবারই দিল্লিতে গিয়েছেন তিনি। বর্তমানে অভিষেক সেখানেই রয়েছেন।









