কলকাতার মা উড়ালপুলে ফের দুর্ঘটনা! পুলিশ সূত্রে খবর, শনিবার সকাল আটটা নাগাদ তপসিয়া মোড়ের কাছে হিন্দু কবরস্থানের ঠিক উপরে দুটি গাড়ির সংঘর্ষ ঘটে। ওই দুর্ঘটনার ফলে তিন জন আহত হন। খবর পেয়ে তপসিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এক জনকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। বাকিদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
জানা গিয়েছে শনিবার সকাল ৮টা নাগাদ মা উড়ালপুলের তোপসিয়ার হিন্দু কবরস্থানের কাছে দুর্ঘটনাটি ঘটে। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি কালো রঙের গাড়ি ডিভাইডার টপকে উল্টো দিকের একটি গাড়িকে মুখোমুখি ধাক্কা মারে। সূত্রের খবর ৩ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় তোপসিয়া থানার পুলিশ। এক জনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। কালো গাড়িটির চালক নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। আপাতত দু’টি গাড়িই তোপসিয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে।










