২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ মঙ্গলবার ০৮ জুন ২০২৬
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ মঙ্গলবার ০৮ জুন ২০২৬

কংগ্রেসকে বিঁধে পোস্টার দিল্লিতে পোস্টার, ইন্ডি জোটের বৈঠকের আগে শোরগোল

High News Digital Desk:

ইন্ডি জোটের বৈঠকের আগে দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ মোড় ও গোল চত্বরে কংগ্রেস এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নিশানা করে পোস্টার পড়েছে। পোস্টারগুলিতে বিরোধী শিবিরেরই কয়েক জন শীর্ষ নেতার অতীত মন্তব্য তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছেন এনসিপি প্রধান শরদ পওয়ার, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ডিএমকে নেতা উদয়নিধি স্টালিন এবং আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। পোস্টারগুলিতে রাহুল গান্ধী এবং কংগ্রেস সম্পর্কে তাঁদের বিভিন্ন মন্তব্যকে সামনে আনা হয়েছে। তবে কারা এই পোস্টার লাগিয়েছে, এখনও স্পষ্ট নয়। কংগ্রেস বা জোটের অন্য শরিকদের তরফেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Scroll to Top