৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ মঙ্গলবার ১৫ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ মঙ্গলবার ১৫ জুন ২০২৬

অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

High News Digital Desk:

ব্রাজিলকে হারিয়ে ও কলম্বিয়ার বিপক্ষে ড্র করার পর দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার রাতে বলিভিয়াকে ১-০ গোলে হারিয়ে “ফাইনাল হেক্সাগোনালের” পথে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা।

ভেনেজুয়েলার মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটি করেন তেও রোদ্রিগেজ পাগানো। খেলার শেষ হওয়ার ৫ মিনিট আগে মাঝমাঠ থেকে দুর্দান্ত এক শটে বলিভিয়ান গোলকিপার ফাবিয়ান পেরেইরারকে পরাস্ত করেন রোদ্রিগেজ। মূলপর্ব শেষে শীর্ষ ৬ দল নিয়ে শুরু হবে “ফাইনাল হেক্সাগোনাল”। রাউন্ড-রবিন ভিত্তিক পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষ থাকা ৪ দল অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

আর্জেন্টিনা যদি গ্রুপ পর্ব শেষে শীর্ষ তিনে থাকে, তাহলে তাঁরা ফাইনাল হেক্সাগোনালে উঠবে এবং যুব বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে।বলিভিয়ার বিরুদ্ধে জয়ের পর গ্রুপের শীর্ষস্থান ধরে রাখল আর্জেন্টিনা। ১ ফেব্রুয়ারি ইকুয়েডরের সঙ্গে আর্জেন্টিনা প্রথম পর্বের শেষ ম্যাচ খেলবে। আর, টানা ৩ ম্যাচ হারের পর বলিভিয়া এখন বিদায়ের পথে। ৩০ জানুয়ারি তাঁদের শেষ ম্যাচ কলম্বিয়ার বিপক্ষে।

Scroll to Top