১ কার্তিক ১৪৩৩ সোমবার ১৮ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩ সোমবার ১৮ অক্টোবর ২০২৬

মেসির জোড়া গোলে মায়ামির জয়

High News Digital Desk:

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন মেসি। এখন ক্লাবের জার্সিতে মাতাচ্ছেন এই আর্জেন্টাইন মহাতারকা। এবার তার জোড়া গোল ও একটি অ্যাসিস্টে আটালান্টা ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এই ম্যাচে নতুন রেকর্ডও গড়েছেন মেসি।

রবিবার ভোরে আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে প্রথমার্ধে এগিয়ে যায় মায়ামি। এরপর দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে নিজের প্রথম গোল করার পর ৬০ মিনিটে ব্যবধান বাড়ান তিনি। দুই গোলেই সহায়তা করেন জেরেমি বার্তেরামে। শেষ দিকে পেনাল্টি থেকে একটি গোল শোধ করে আটালান্টা।

এই জয়ে মেজর লিগ সকারে (এমএলএস) টানা তিন মরসুমে অন্তত ১৫টি করে অ্যাসিস্ট করার কীর্তি গড়েছেন মেসি। লিগের ইতিহাসে তিনিই প্রথম ফুটবলার, যিনি এই রেকর্ড গড়লেন। আর চলতি মরসুমে ২৫ গোল ও ১৫ অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে গেছেন মায়ামি অধিনায়ক।

পেশাদার ক্যারিয়ারে মেসির গোলসংখ্যা এখন ৯৩৬। চলতি মরসুমে তার অবদান ৪০ গোল। এমএলএসে এক মরসুমে সর্বোচ্চ ৪৯ গোলে অবদান রাখার রেকর্ডটি আছে কার্লোস ভেলার। মেসির সামনে সেই রেকর্ডটিও ভাঙার সুযোগ রয়েছে। মরসুমে মায়ামির বাকি আছে আর চার ম্যাচ।

Scroll to Top