৮ শ্রাবণ ১৪৩৩ রবিবার ২৫ জুলাই ২০২৬
৮ শ্রাবণ ১৪৩৩ রবিবার ২৫ জুলাই ২০২৬

মাঝরাতে ফের বার্তা প্রধানমন্ত্রীর, যুব সমাজকে জানালেন ধন্যবাদ

High News Digital Desk:

নিট পরীক্ষার প্রশ্নফাঁস-কে ঘিরে দিল্লিতে যখন বিক্ষোভ ও আন্দোলন চলছে। এই আবহে পরপর দু’দিন মাঝরাতে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধন্যবাদ জানালেন দেশের যুব সমাজকে। শুক্রবার রাত ১১টা নাগাদ সমাজমাধ্যমে ৪০ সেকেন্ডের ভিডিও প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদী।

তিনি বলেন, ‘‘ধন্যবাদ বন্ধুরা। কাল বেশি রাতে আপনাদের সঙ্গে যোগাযোগের সুযোগ হয়ে গিয়েছিল।’’ তিনি বলেন, ‘‘যে ভিডিও পোস্ট করেছিলাম তাতে আপনারা যে ভাবে সাড়া, পরামর্শ দিয়েছেন তার জন্য সকলকে ধন্যবাদ।’’ বক্তব্যের শেষে আরও এক বার ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা, ভালবাসা জারি থাকবে।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে বিশেষ বার্তা দেন প্রধানমন্ত্রী। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রশ্নফাঁস কোনও সাধারণ বিষয় নয়। লক্ষ লক্ষ শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের জন্য এটি কষ্টদায়ক। তিনি জানান, এই কেলেঙ্কারির বিরুদ্ধে সরকারের তরফে অনেক পদক্ষেপ করা হয়েছে। দোষীদের গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার লক্ষ্যে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

Scroll to Top