১৭ শ্রাবণ ১৪৩৩ সোমবার ০৩ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ সোমবার ০৩ আগস্ট ২০২৬

ক্যানিংয়ে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা, উদ্ধার কার্তুজ ও বোমা

High News Digital Desk:

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের আগ্নেয়াস্ত্র-সহ এক তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেফতার করলো পুলিশ। রবিবার গভীর রাতে তল্লাশি অভিযান চালিয়ে ওই তৃণমূল নেতাকে আগ্নেয়াস্ত্র সহ পাকড়াও করে ক্যানিং থানার পুলিশ। ধৃত ওই তৃণমূল নেতা ক্যানিং থানার অন্তর্গত দীঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের উত্তর অঙ্গদ বেড়িয়া গ্রামের বাসিন্দা। ধৃতের নাম – আলাউদ্দিন তরফদার। এই গ্রামের তৃণমূল বুথ সভাপতি আলাউদ্দিন। ধৃতের কাছ থেকে একটা বন্দুক, একটি ছোট বন্দুক, চারটি তাজা কর্তুজ একটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ তৃণমূলের এই বুথ সভাপতি আলাউদ্দিনের বাড়িতে হানা দিয়ে এই আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বোমা উদ্ধার করেছে। সোমবার তাঁকে আলিপুর আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Scroll to Top