২২ মাঘ ১৪৩২ শুক্রবার ০৬ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২ শুক্রবার ০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোট পর্যবেক্ষকদের নিয়ে নয়াদিল্লিতে কমিশনের বৈঠক

High News Digital Desk:

অসম, কেরল, পুদুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ বিধানসভায় ভোটের দিন এগিয়ে আসছে। বিধানসভা নির্বাচনে নিযুক্ত হতে যাওয়া কেন্দ্রীয় পর্যবেক্ষকদের নিয়ে শুক্রবারও আলোচনায় বসলেন নির্বাচন কমিশনের কর্তারা।

৭১৪ জন সাধারণ পর্যবেক্ষক, ২৩৩ জন পুলিশ পর্যবেক্ষক এবং ৪৯৭ জন ব্যয় পর্যবেক্ষক সহ মোট ১,৪৪৪ জন কর্মকর্তাকে এই আলোচনাসভার জন্য ডাকা হয়েছে। ব্রিফিং সভাটি দু’দিনে, অর্থাৎ ৫ই ও ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে নয়াদিল্লির আইআইআইডিইএম-এ অনুষ্ঠিত হচ্ছে।

পর্যবেক্ষকদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় বৃহস্পতিবারই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, নির্বাচন কমিশনের আলোকবর্তিকা হিসেবে কাজ করার জন্য নির্বাচিত করা হয়েছে পর্যবেক্ষদের।

Scroll to Top