১৮ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬

পারদ হ্রাসের পূর্বাভাস, গরম কমারও ইঙ্গিত দক্ষিণবঙ্গে

High News Digital Desk:

তীব্র গরমে নাজেহাল অবস্থা সমগ্র দক্ষিণবঙ্গে, শহর থেকে জেলা সর্বত্রই অত্যধিক গরম। তবে, দক্ষিণবঙ্গে আগামী ৩ দিনের মধ্যে ২-৩ ডিগ্রি পারদ-পতনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কমবে গরমও। সেই সঙ্গে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি বেশি। মঙ্গলবারের তুলনায় বুধবার বেশ কিছুটা কমেছে নূন্যতম তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টির জন্য সতর্কতাও জারি করা হয়েছে। সপ্তাহান্তে বৃদ্ধি পেতে পারে বৃষ্টি।

Scroll to Top