৫ আশ্বিন ১৪৩৩ মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬

এআই আন্তর্জাতিক সম্পর্কের রূপরেখা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে : অ্যান্তোনিও গুতেরেস

High News Digital Desk:

রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আসন্ন আন্তর্জাতিক শিখর বৈঠকে ভারতের নেতৃত্বের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা আন্তর্জাতিক সম্পর্কের রূপরেখা তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। প্রযুক্তির দ্রুত উদ্ভাবনের চ্যালেঞ্জ ও সুযোগ, পূর্ণমাত্রায় পরীক্ষা করে দেখতে, দেশগুলিকে এগিয়ে আসতে হবে বলে তিনি মন্তব্য করেন।

নতুন দিল্লিতে আগামী ১৯ এবং ২০ ফেব্রুয়ারি ভারত-কৃত্রিম বুদ্ধিমত্তার শীর্ষ বৈঠক ২০২৬ –এর আয়োজন করা হয়েছে। রাষ্ট্রসংঘের মহাসচিব সেখানে উপস্থিত থাকবেন। তার আগেই গুতেরেস কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আসন্ন আন্তর্জাতিক শিখর বৈঠকে ভারতের নেতৃত্বের প্রশংসা করেছেন।

Scroll to Top