২৪ বৈশাখ ১৪৩৩ শনিবার ০৯ মে ২০২৬
২৪ বৈশাখ ১৪৩৩ শনিবার ০৯ মে ২০২৬

নতুন সিডিএস পেল ভারত, নিযুক্ত এন এস রাজা সুব্রমনি

High News Digital Desk:

নতুন চিফ অফ ডিফেন্স (সিডিএস) পেল ভারত। লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রমনি (অবসরপ্রাপ্ত)-কে নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে নিযুক্ত করেছে ভারত সরকার। যিনি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারত সরকারের সামরিক বিষয়ক বিভাগের সচিব হিসেবেও দায়িত্ব পালন করবেন। শনিবার সকালে ওই পদে তাঁকে নিয়োগ করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

সেনা সর্বাধিনায়ক হওয়ার পর স্থলসেনা, নৌসেনা এবং বায়ুসেনা— তিন বাহিনীর প্রধান হিসাবে কাজ করবেন সুব্রমণি। বর্তমানে দেশের সেনা সর্বাধিনায়ক পদে আছেন জেনারেল অনিল চৌহান। আগামী ৩০ মে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। তার পরেই সিডিএস পদে দায়িত্ব নেবেন সুব্রমণি। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছেন, সুব্রমণি সিডিএস-এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সামরিক বিষয়ক দফতরের সচিব হিসাবেও কাজ করবেন

Scroll to Top