২৪ আষাঢ় ১৪৩৩ শনিবার ১০ জুলাই ২০২৬
২৪ আষাঢ় ১৪৩৩ শনিবার ১০ জুলাই ২০২৬

টানা বৃষ্টিতে নাজেহাল কলকাতা, দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা l

কলকাতায় রাতভর প্রবল বৃষ্টির জেরে একাধিক এলাকা জলমগ্ন। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কমলা সতর্কতা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

High News Digital Desk:

রাতভর প্রবল বৃষ্টিতে জেরবার কলকাতা। শুক্রবার সকাল থেকেই শহরের একাধিক এলাকা জলমগ্ন। নানা প্রান্তে জল জমে থাকায় বাড়ছে দুর্ভোগ। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি শুক্রবার দিনভর ভোগাবে। হাওয়া অফিস সূত্রে খবর, ৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। প্রবল বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা। উত্তরের জেলাগুলিতেও জারি হয়েছে কমলা সতর্কতা। সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে বলেই আবহাওয়া দপ্তর সূত্রে খবর।

 

হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব বাংলাদেশ তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। মৌসুমী অক্ষরেখা সক্রিয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। রাজস্থান থেকে মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেকারণেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টি। বৃহস্পতিবার দিনভর মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। রাত থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি। শহরজুড়ে রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

 

সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে। শুক্র এবং শনিবার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই দুই দিন সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ঝড়ের গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর। পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, এবং হাওড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বাকি সব জেলাতেই আগামী পাঁচদিন দফায় দফায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও। আজ অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কতা রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে সব জেলায়। আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে।

Scroll to Top