২৫ আশ্বিন ১৪৩৩ মঙ্গলবার ১২ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ মঙ্গলবার ১২ অক্টোবর ২০২৬

কর্নেল সি কে নাইড়ু ট্রফি এলিট ক্রিকেটে বাংলার বিরুদ্ধে মুম্বইয়ের – ৩/৩৩৫ রান

High News Digital Desk:

কর্নেল সি কে নাইড়ু ট্রফি এলিট বাংলার বিরুদ্ধে সোমবার প্রথম দিনের খেলায় ৩/৩৩৫ রান সংগ্রহ করেছে মুম্বই। এদিন খেলায় (৭৭ ওভারে) তারা তিন শতাধিক রানের পাহাড়ে চলে যাওয়ার জন্য বেশ চাপের মধ্যে রয়েছে বাংলা দল। এদিকে, মুম্বইয়ের তরফেও সর্বাধিক রান করেছে অঙ্গক্রিশ রঘুবংশী – ১৯১ রানে সে অপরাজিত রয়েছে। দ্বিতীয় শতরানের লক্ষ্য নিয়েই সে আপাতত মশগুল। স্বপ্ন দেখতে শুরু করেছে বলে এদিন এক প্রতিক্রিয়ায় সে জানিয়েছে। অপরপ্রান্তে রয়েছে সতীর্থ মনন ভট্ট – ৬১ রান (১১১ বলে)। বোলিংয়ের পরিসংখ্যান অনুসারে বাংলার তিন বোলার। যথাক্রমে – শুভম সিং – ১-৮ রান (১ ওভারে), সৈয়দ ইরফান আফতাব – ১/৫৭ রান ( ১৯ ওভারে) ও ঝীত ঠাকুর – ১/১০৩ রান দিয়েছে (২০ ওভারে) ।

Scroll to Top