১২ অগ্রহায়ণ ১৪৩৩ শনিবার ২৮ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩ শনিবার ২৮ নভেম্বর ২০২৬

গুজরাট থেকে গ্রেফতার সন্দেহভাজন জৈশ জঙ্গি, উদ্ধার একে-৪৭ রাইফেল

High News Digital Desk:

গুজরাটের ভদোদরা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদ-এর সঙ্গে যুক্ত এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করল গুজরাট অ্যান্টি-টেররিজম স্কোয়াড। শুক্রবার এটিএস আধিকারিকদের তরফে জানানো হয়েছে, ধৃত সন্দেহভাজন জঙ্গির নাম মহম্মদ সাহারুল ইসলাম (আসাম)। ধৃতের হেফাজত থেকে একটি একে-৪৭ রাইফেল এবং ২০টিরও বেশি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

গুজরাট এটিএস-এর এক আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ভদোদরায় অভিযান চালিয়ে জৈশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত ওই সন্দেহভাজনকে পাকড়াও করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি রাইফেল এবং ২০টিরও বেশি তাজা কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে।

তদন্তকারী সংস্থা সূত্রে আরও জানানো হয়েছে, এই চক্রের জাল কতদূর বিস্তৃত এবং এর পেছনে আর কারা জড়িত রয়েছে, তা খুঁজে বের করতে গুজরাট এটিএস-এর তরফে বর্তমানে একটি বড়সড় অভিযান চালানো হচ্ছে। ধৃত মহম্মদ সাহারুল ইসলামকে জেরা করে নাশকতার কোনও ছক ছিল কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

Scroll to Top