২১ আষাঢ় ১৪৩৩ মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় ইডির অভিযান

High News Digital Desk:

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় এ বার অভিযানে নামল ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার সকাল থেকে তল্লাশি শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। মধ্য কলকাতায় লালবাজার সংলগ্ন এলাকায় একটি ঠিকানায় হানা দিয়েছেন তদন্তকারীরা। অভিযান চলছে সল্টলেকের এক ঠিকানা-সহ আরও বেশ কিছু জায়গাতে।

 

সল্টলেকের সিজি ব্লকে এক ব্যবসায়ীর বাড়িতেও সকাল থেকে অভিযান শুরু করেছেন তদন্তকারীরা। ওই বাড়ির মালিকের একাধিক সংস্থা রয়েছে। তার মধ্যে অ্যাভিয়েশন (উড়ান) সংস্থাও রয়েছে। ওই সংস্থা চার্টার্ড বিমান পরিষেবা দিয়ে থাকে। সূত্রের খবর, প্রাক্তন শাসকদলের একাধিক ভিভিআইপি-কে চার্টার্ড বিমান পরিষেবা দিয়েছিল এই সংস্থাটি।

 

বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরে ভাঙন ধরেছে তৃণমূলের সংসদীয় এবং পরিষদীয় দলে। লোকসভায় ‘বিদ্রোহীরা’ তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন এনসিপিআই-এ। দলের এই অভ্যন্তরীণ টানাপড়েনের কথা উল্লেখ করে তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করার আবেদন জানিয়েছিলেন প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। যদিও ব্যাঙ্ক কর্তৃপক্ষকে পাঠানো চিঠিতে তিনি দলের কোষাধ্যক্ষ হিসাবেই নিজের পরিচয় দেন।

 

পরে গত ১৮ জুন বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের করেন দক্ষিণ ২৪ পরগনার এক বিধায়ক। তাঁর অভিযোগ, বড় ধরনের সাইবার প্রতারণার টাকা কিছু ব্যাঙ্কের অ্যাকাউন্টে

Scroll to Top