৭ অগ্রহায়ণ ১৪৩৩ সোমবার ২৩ নভেম্বর ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩ সোমবার ২৩ নভেম্বর ২০২৬

হায়দরাবাদ হাউসে মোদী ও বলেন্দ্রর মধ্যে বৈঠক, দ্বিপাক্ষিক বিষয়ে কথা

High News Digital Desk:

দুই দিনের ভারত সফরে এসে সোমবার নতুন দিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। দ্বিপাক্ষিক নানা বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়। এদিন সকালে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা এবং রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদনের পর হায়দরাবাদ হাউসে পৌঁছন নেপালের প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী মোদী।

চলতি বছরের মার্চ মাসে নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই বলেন্দ্র শাহের প্রথম ভারত সফর। হায়দরাবাদ হাউসে দুই রাষ্ট্রনেতার মধ্যে একান্ত বৈঠকের পাশাপাশি দুই দেশের প্রতিনিধিদল পর্যায়ের আলোচনাও হওয়ার কথা। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই উচ্চপর্যায়ের বৈঠকে ভারত ও নেপালের দীর্ঘদিনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি বাণিজ্য, শক্তি ও জলবিদ্যুৎ সহযোগিতা, পরিকাঠামো উন্নয়ন, ডিজিটাল পেমেন্ট সংযোগ এবং আন্তঃসীমান্ত যোগাযোগ ব্যবস্থার প্রসার-সহ একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

Scroll to Top