১৭ কার্তিক ১৪৩৩ মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩ মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

সিনিয়র মহিলা টি টোয়েন্টি ট্রফির এলিট গ্রুপে বাংলার জয়, হারল মহারাষ্ট্র

High News Digital Desk:

বাংলার ফের জয়। সিনিয়র মহিলাদের এই মুহূর্তে আত্ম বিশ্বাস তুঙ্গে। সোমবার ১৫৩ রানের পুঁজি নিয়ে লড়াইয়ে নেমে রুদ্ধশ্বাস ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মহারাষ্ট্রকে ৭ রানে হারিয়ে দিল বাংলা মহিলা ক্রিকেট দল। সিনিয়র মহিলা টি-টোয়েন্টি ট্রফির এলিট গ্রুপের এই ম্যাচে বাংলার মেয়েদের পারফরম্যান্স ছিল নজরকাড়া। ব্যাট হাতে এদিন দুরন্ত ইনিংস উপহার দিল তনুশ্রী সরকার। তাঁর ব্যাট থেকে মেলে ৭০ রান। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠল তাঁর হাতেই। তাঁকে যোগ্য সঙ্গত করে প্রতিভা রানা। অপরাজিত ৩৩ রান করে দলের ইনিংসকে ভরসার যোগানদার তিনি। তবে ব্যাট ও বল – দুই বিভাগেই বাংলার জয়ের অন্যতম কারিগর মিতা পাল। ব্যাট হাতে ৩০ রানের গুরুত্বপূর্ণ অবদানের পাশাপাশি বল হাতে ৩০ রানে তিন উইকেট সে তুলে নেয়। সব মিলিয়ে চ্যাম্পিয়ন মহারাষ্ট্রের বিরুদ্ধে বাংলার মেয়েদের এই জয় নিঃসন্দেহে দলগত সংহতি ও লড়াকু মানসিকতার এক অনন্য নজির এদিন ফের স্মরণীয় হয়ে থাকল।

Scroll to Top