বক্স অফিসে দুর্দান্ত সাফল্য লাভ করল অজয় দেবগণের ছবি ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’। অভিষেক পাঠকের পরিচালনায় নির্মিত এই ছবিটি মুক্তির তৃতীয় দিনে, রবিবার আয় করল প্রায় ৬১ কোটি টাকা। সোমবার বক্স অফিস সূত্রে জানা গেছে, ছবিটি প্রথম দিনে আয় করে ৬২ কোটি এবং দ্বিতীয় দিনের আয় ৫৩.৫০ কোটি টাকা । ভারতে ছবিটির মোট বক্স অফিস সংগ্রহ ১৭৬.৫০ কোটি টাকা। , আন্তর্জাতিক বাজারে তৃতীয় দিনের আয় প্রায় ২০ কোটি টাকা। বিশ্বজুড়ে ছবিটি এ পর্যন্ত প্রায় ২৭২.৮০ কোটি টাকা সংগ্রহ করেছে।
প্রসঙ্গত, ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘দৃশ্যম’ এবং ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দৃশ্যম ২’-এর গল্পের সিক্যুয়েল ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’। ছবিতে অজয় দেবগণের পাশাপাশি অন্যান্য প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাবু, শ্রিয়া সরণ, জয়দীপ আহলাওয়াত, প্রকাশ ঝা এবং ইশিতা দত্ত প্রমুখ কলা কুশলীরা ।









