১১ শ্রাবণ ১৪৩৩ বুধবার ২৮ জুলাই ২০২৬
১১ শ্রাবণ ১৪৩৩ বুধবার ২৮ জুলাই ২০২৬

বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে : অখিলেশ যাদব

High News Digital Desk:

বিজেপিকে ফের বিঁধলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তাঁর কথায়, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে। সোমবার সকালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ বলেছেন, “শিক্ষা ও পরীক্ষা নিয়ে লড়াইটা অনেক বড়। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে। আমি আবারও তরুণদের মনোবল ও সচেতনতাকে সাধুবাদ জানাই। এই সরকার তাঁদের সচেতনতাকে চ্যালেঞ্জ করতে পারবে না।”

নন্দন নিলেকানির নেতৃত্বে পরীক্ষা সংস্কার বিষয়ক একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠনের বিষয়ে তিনি বলেন, “সরকার কেন এখন এই টাস্ক ফোর্স গঠন করছে? ২০১৪ সালে কেন নয়? যদি ২০১৪ সালেই এটি গঠিত হতো, তবে দেশ আরও দ্রুত ‘বিকশিত’ (উন্নত) হয়ে উঠত।” ২০২৭ সালের উত্তর প্রদেশ নির্বাচনে সমাজবাদী পার্টির (এসপি) সঙ্গে জোট গড়ার বিষয়ে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসির প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, “কারও সঙ্গে লড়াই করার প্রয়োজন নেই। তার কোনও দরকারও নেই। আমরা এতদিন যে পথে চলেছি, সেই পথেই চলতে থাকব।”

Scroll to Top