১ আশ্বিন ১৪৩৩ শনিবার ১৮ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ শনিবার ১৮ সেপ্টেম্বর ২০২৬

চিনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নেপালের সেনাপ্রধানের

চিন সফরে রয়েছেন নেপালের সেনাপ্রধান জেনারেল অশোকরাজ সিগদেল| তিনি চিনের প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডং জুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

High News Digital Desk:

চিন সফরে রয়েছেন নেপালের সেনাপ্রধান জেনারেল অশোকরাজ সিগদেল| তিনি চিনের প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডং জুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সামরিক সম্পর্ক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। নেপালের সেনাবাহিনীর জনসংযোগ ও তথ্য দফতরের তরফে এই বিষয়ে জানানো হয়েছে।

জানা গেছে, নেপালের সেনাপ্রধান জেনারেল অশোকরাজ সিগদেল শুক্রবার চিনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিও পরিদর্শন করেন। এছাড়া, তিনি বেজিংয়ে আয়োজিত ১৩-তম বেজিং শিয়াংশান ফোরামের উদ্বোধনী অধিবেশনে অংশগ্রহণ করেন।

Scroll to Top