২২ ভাদ্র ১৪৩৩ মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬

দুর্বল হচ্ছে শরীর, তবু ২০ দিনেও অটুট ওয়াংচুকের মনের জোর

High News Digital Desk:

অনশনের ২০-তম দিনেও মনের জোর অটুট সোনম ওয়াংচুকের। ধীরে ধীরে শরীর দুর্বল হচ্ছে, তবুও মনের জোর একটুও কমেনি। শুক্রবার সকালেও দিল্লির যন্তর মন্তরে অনশন চালিয়ে যাচ্ছেন সোনম ওয়াংচুক। উল্লেখ্য, নিট কেলেঙ্কারির পরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গত ২০ জুন ককরোচ জনতা পার্টি যন্তর মন্তরে প্রতিবাদ শুরু করে। তার সাত দিন পরে সোনম ওয়াংচুক অনশন শুরু করেন।

সেই থেকে শুরু, টানা ২০-দিন ধরে ধরে অনশন চালিয়ে যাচ্ছেন সোনম। প্রথম দিকে আমজনতার তেমন উৎসাহ না থাকলেও গত কয়েক দিনে ওয়াংচুকের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ছড়াতে শুরু করেছে। প্রতিদিনই ভিড়ও বাড়ছে যন্তর মন্তরে। ওয়াংচুকের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন বিরোধী দলের নেতা-সাংসদেরা

Scroll to Top