১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বৃহস্পতিবার ০৩ জুন ২০২৬
১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বৃহস্পতিবার ০৩ জুন ২০২৬

বুধবার শেয়ার বাজার খুলতেই পড়লো সেনসেক্স, নিফটি

High News Digital Desk:

বুধবার সকালে শেয়ার বাজার খোলার পর থেকেই পড়তে শুরু করে সেনসেক্স, নিফটি। বেলা সাড়ে ১১টা নাগাদ সেনসেক্স আগের দিনের থেকে ৯০৩ পয়েন্টের মতো পড়ে দাঁড়ায় ৭৩,৭৪৬ অঙ্কে। অন্যদিকে, প্রায় ২৫৫ পয়েন্ট নেমে নিফটি দাঁড়ায় ২৩,২২৮-এ।

বাজার বিশেষজ্ঞদের দাবি, পশ্চিম এশিয়ায় নতুন করে মাথা তোলা ভূ-রাজনৈতিক উত্তেজনা, ফের বিশ্ব বাজারে ব্যারেল পিছু প্রায় ১০০ ডলারের দিকে ছুটতে থাকা অশোধিত তেলের দাম এবং ভারতে বিদেশি লগ্নি সংস্থাগুলির লাগাতার শেয়ার বিক্রি এর কারণ। দিনের শেষে বাজার আরও নীচে নামবে নাকি পড়তি বাজারে লগ্নিকারীদের শেয়ার কেনার জেরে কিছুটা মাথা তুলবে, এখন সেই দিকেই তাকিয়ে সংশ্লিষ্ট সব মহল।

Scroll to Top