৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ শনিবার ২২ মে ২০২৬
৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ শনিবার ২২ মে ২০২৬

সোনা পাপ্পু সংক্রান্ত মামলায় কলকাতায় অভিযানে ইডি, তল্লাশি কান্দিতেও

High News Digital Desk:

সোনা পাপ্পু সংক্রান্ত মামলার তদন্তে সক্রিয় প্রবর্তন নির্দেশালয় (ইডি)। শুক্রবার সকাল থেকেই কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, সকাল থেকে কসবা, চক্রবেড়িয়া এবং রয়েড স্ট্রিটের তিনটি পৃথক ঠিকানায় তল্লাশি অভিযান চলছে। অন্য দিকে, মুর্শিদাবাদের কান্দিতে তল্লাশি অভিযান শুরু হয়েছে কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিংহ বিশ্বাসের প্রাসাদোপম বাড়িতেও।

শুক্রবার চক্রবেড়িয়ায় অতুল কাটারিয়া নামের এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেন ইডির আধিকারিকেরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এই ব্যবসায়ী সোনা পাপ্পুর ঘনিষ্ঠ বলে পরিচিত। কসবায় কলকাতা পুলিশের এর সাব ইনস্পেক্টর (এসআই)-এর বাড়িতেও চলছে তল্লাশি অভিযান। ইডি সূত্রের খবর, সোনা পাপ্পু এবং শান্তনু সিনহা বিশ্বাসের মামলার সঙ্গে যুক্ত কলকাতা ও মুর্শিদাবাদের ৯টি ঠিকানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি চালাচ্ছে। তল্লাশির আওতায় থাকা ঠিকানাগুলির মধ্যে রয়েছে মহম্মদ আলী ওরফে ম্যাক্স রাজু, শান্তনু সিনহা বিশ্বাসের ভাগ্নে সৌরভ অধিকারী এবং শান্তনু সিনহা বিশ্বাসের মুর্শিদাবাদের বাড়ি। অভিযুক্ত ও অন্যান্য ব্যক্তিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় উদ্ঘাটিত তথ্যের ভিত্তিতে এই তল্লাশি চালানো হচ্ছে।

Scroll to Top