চিন সফরে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের আমন্ত্রণে ১৩-১৫ মে চিন সফরে যাবেন প্রেসিডেন্ট ট্রাম্প। সোমবার চিনের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। এক্স মাধ্যমে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, “রাষ্ট্রপতি শি জিনপিং-এর আমন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড জে ট্রাম্প ১৩ থেকে ১৫ মে পর্যন্ত চিন সফরে আসবেন।”
এর আগে রবিবারই আমেরিকার শীর্ষ কর্তারা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহু প্রতীক্ষিত বৈঠকের জন্য দুই দেশ প্রস্তুতি নিচে। ইরান নিয়েও মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে। এই আবহে চিন সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প।









