১৭ কার্তিক ১৪৩৩ মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩ মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

আচমকাই বৃষ্টি দিল্লিতে, রাজধানীতে উন্নতিও আবহাওয়ার

High News Digital Desk:

আচমকাই বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি। বুধবার ভোর থেকেই দিল্লিতে হালকা বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টির সৌজন্যে আবহাওয়ার অনেকটাই উন্নতি হয়েছে। অক্ষরধাম, কর্তব্য পথ, ইন্ডিয়া গেট, রাজকোরি গ্রাম, মোতি বাগ প্রভৃতি এলাকায় ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি সকালেও চলতে থাকে।

দিল্লি-এনসিআরের কিছু অংশ হালকা বৃষ্টিপাতের ফলে তাপমাত্রাও কিছুটা কমেছে। ইন্ডিয়া গেট, কর্তব্য পথ ও অক্ষরধাম মন্দির এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে এদিন। সোমবারই রাজধানী দিল্লিতে অস্বাভাবিক গরম ছিল, তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে যায়। দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল, যা চলতি মরশুমের গড়ের চেয়ে সাত ডিগ্রি বেশি। এরপর বুধবার স্বস্তির বৃষ্টিতে ভিজল জাতীয় রাজধানী।

Scroll to Top