২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ শনিবার ১২ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ শনিবার ১২ জুন ২০২৬

৯৬ বছরের রেকর্ড ভেঙে পেলের পরই ১৭ বছরের মোরা

High News Digital Desk:

ম্যাচের ৬৬ মিনিটে আলভারো ফিদালগোর বদলি হিসেবে মাঠে নামলেন মেক্সিকোর গিলবের্তো মোরা। এরপরই ১৭ বছর বয়সী এই ফুটবলারের নাম উঠে গেল ইতিহাসের পাতায়। সেই সঙ্গে তিনি হয়ে গেলেন বিশ্বকাপে মেক্সিকোর সর্বকনিষ্ঠ খেলোয়াড়।

সব মিলিয়ে বিশ্বকাপের ইতিহাসে ষষ্ঠ কনিষ্ঠতম ফুটবলার মোরা। এই তালিকায় কিংবদন্তি পেলের পরই আছেন তিনি। ১৯৫৮ সালের বিশ্বকাপে পেলের অভিষেক হয় মোরার চেয়ে পাঁচ দিন কম বয়সে, ১৭ বছর ২৩৫ দিন।

এই তালিকায় সবার ওপরে আছেন নর্দার্ন আয়ারল্যান্ডের নরমান হোয়াইটসাইড। পেলেকে ছাড়িয়েই সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে খেলার রেকর্ড গড়েন তিনি ১৯৮২ সালে, ১৭ বছর ৪১ দিন বয়সে।

তালিকায় পরের তিনটি স্থানে আছেন ক্যামেরুনের সামুয়েল এতো (১৯৯৮ সালে ১৭ বছর ৯৯ দিন), নাইজেরিয়ার ফেমি ওপাবুনমি (২০০২ সালে ১৭ বছর ১০১ দিন) ও ক্যামেরুনের সালোমন ওলেম্বে (১৯৯৮ সালে ১৭ বছর ১৮৫ দিন)।

Scroll to Top