১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বুধবার ০৩ জুন ২০২৬
১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বুধবার ০৩ জুন ২০২৬

বিধানসভায় পৌঁছলেন ঋতব্রত, বিদ্রোহী বিধায়কদের সই নিয়ে জল্পনা

High News Digital Desk:

জাল সই নিয়ে বিতর্কের মধ্যেই বুধবার বিধানসভায় পৌঁছলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা। জল্পনায় শোনা যাচ্ছে বেশ কয়েকজন তৃণমূলের বিদ্রোহী বিধায়ককের সই সম্বলিত চিঠি এ দিন জমা দেবেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে বিধানসভায় ঢুকেছেন শিউলি সাহা, রিয়াজ হুসেন, ইমানি বিশ্বাস, সাবিনা ইয়াসমিন। রয়েছেন হাওড়া জেলার তিন বিধায়ক। বিধানসভায় পৌঁছেছেন অরুণাভ সেনও।

৫৯ জন বিধায়কের সমর্থনের চিঠি নিয়ে বিধানসভায় এসেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। একে একে হাজির হচ্ছেন দলের অন্য বিধায়কেরাও। তাঁদের মধ্যে রয়েছেন অরূপ রায়, শিউলি সাহা এবং আখরুজ্জামান। উল্লেখ্য, সোমবারই ঋতব্রত এবং সন্দীপনকে বহিষ্কার করেছে তৃণমূল। দুই বিধায়কের দাবি, গত ৬ মে-র বৈঠকে বিরোধী দলনেতা বাছার কোনও প্রস্তাব হয়নি।

Scroll to Top