গভর্নর আলেকজান্ডার বেগলোভ বলেছেন, ড্রোন হামলার পর সেন্ট পিটার্সবার্গ তেল টার্মিনালে লাগা আগুন নেভাতে জরুরি ভিত্তিতে কাজ করছে। তিনি টেলিগ্রামে বলেন, “জরুরি পরিষেবা বিভাগ বর্তমানে সেন্ট পিটার্সবার্গ তেল টার্মিনালে আগুন নেভাচ্ছে।”
গভর্নর বলেন, মোবাইল ইন্টারনেট পরিষেবা ব্যাহত হতে পারে। বেগলোভ বলেন, ড্রোন হামলার পর সেন্ট পিটার্সবার্গের নেভস্কি, ক্রাসনোসেলস্কি এবং ক্রাসনোগভার্দেইস্কি জেলাতেও লাগা আগুন নেভাতে জরুরি পরিষেবা কাজ করছে। তিনি বলেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।











