১৯ ভাদ্র ১৪৩৩ শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬
১৯ ভাদ্র ১৪৩৩ শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

High News Digital Desk:

আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে, তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। একই অবস্থা চলতে পারে সপ্তাহান্তে শনি এবং রবিবার। এরপর আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

এদিকে, শুক্রবার উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার, এই পাঁচ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী কয়েকদিন এই দুর্যোগের প্রভাব বজায় থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা থাকবে। শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সর্তকতা থাকবে।

Scroll to Top