সম্প্রতি কলকাতার দুই গুরুত্বপূর্ণ স্টেশন শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে ব্যাপকহারে হকার উচ্ছেদ করা হয়েছে। রেলের এই পদক্ষেপে দ্বিধাবিভক্ত যাত্রীরা। কেউ কেউ জানাচ্ছেন, এই পদক্ষেপে তাঁরা খুশি। রেলকে জানাচ্ছেন সাধুবাদ। আবার কেউ কেউ বলছেন, হকারদের সংসারই চলবে কী করে? তাঁদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত।
যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও প্ল্যাটফর্মগুলিতে ভিড় কমানোর লক্ষ্যে রেল প্রশাসন সম্প্রতি হাওড়া ও শিয়ালদহ স্টেশনে বড় ধরনের হকার উচ্ছেদ অভিযান চালিয়েছে। স্টেশন মিলিয়ে প্রায় ৫০০টিরও বেশি অবৈধ দোকান ও স্টল গুঁড়িয়ে দেওয়া হয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথগুলিতে এবং প্ল্যাটফর্মে হকারদের দোকান থাকার কারণে সাধারণ যাত্রীদের যাতায়াতে তীব্র সমস্যা হচ্ছিল। সেই কথায় কথায় রেখেই এই হকার উচ্ছেদ।
রেলের এই পদক্ষেপে যাত্রীদের একাংশ খুশি। অনেকেই স্বাগত পদক্ষেপ বলছেন। আবার যাত্রীদের মধ্যেই কেউ কেউ বলছেন, পুনর্বাসনের কথা ভাবা উচিত রেলের। তাঁরা বলছেন, দরিদ্র হকারদের এভাবে উচ্ছেদ করা হলে তাঁদের সংসার চলবে কী করে! তবে, হকার উচ্ছেদের ফলে যাত্রীদের সমস্যা কিছুটা হলেও কমেছে। ব্যস্ত সময়ে ভিড়ও তুলনামূলকভাবে কমেছে।











