অবশেষে প্রকাশ্যে এলো নীতেশ তিওয়ারির বহুপ্রতীক্ষিত ছবি ‘রামায়ণ: পর্ব ১’ এর প্রথম লুক। । এই ছবিতে অরুণ গোভিলকে মহারাজা দশরথের ভূমিকায় দেখা যাবে। পোস্টারে ধরা দিয়েছে অরুণ গোভিলের এক অতি মনোরম ও রাজকীয় মেজাজ । রণবীর কাপুর অভিনীত আগেই প্রকাশ্যে এসেছিল ছবিটির টিজার। অরুণ গোভিলের প্রথম লুক সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে উন্মাদনা। পোস্টারটিতে অরুণ গোভিলের মুখে ফুটে উঠেছে প্রশান্তি ও পরিপক্বতা। ঐতিহ্যবাহী রেশমি ধুতি ও অঙ্গবস্ত্র পরিহিত তাঁর এই রাজকীয় রূপ অযোধ্যার মহারাজার মর্যাদা ও গরিমাকে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে।
প্রসঙ্গত, ”রামায়ণ: পর্ব ১ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৬ সালের দীপাবলিতে। দর্শকরা এটি আইম্যাক্স ফরম্যাটেও দেখতে পারবে। এই ছবিতে রণবীর কাপুর ছাড়াও রয়েছেন সাই পল্লবী, যশ, রবি দুবে, সানি দেওল, লারা দত্ত, বিবেক ওবেরয় এবং রকুল প্রীত সিং-এর মতো একাধিক খ্যাতনামা তারকা। ছবিটির প্রযোজনা করেছেন নমিত মালহোত্রা তাঁর নিজস্ব প্রোডাকশন হাউস গ্লোবাল প্রোডাকশন হাউসের ব্যানারে।










