২১ আষাঢ় ১৪৩৩ মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬

মোয়ানা’র চরিত্রে ক্যাথরিন, সাক্ষাৎকারে অকপটে ভাগ করলেন অভিজ্ঞতা

High News Digital Desk:

ডিজনির বহুল প্রতীক্ষিত ছবি মোয়ানা ইংরেজি ও হিন্দি ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ১০ জুলাই। ছবিতে মোয়ানার ভূমিকায় অভিনয় করেছেন ১৯ বছর বয়সি অভিনেত্রী ক্যাথরিন লাগাইয়া। ছবির শুটিংয়ে নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, এই ছবিটি তাঁকে কেবল একজন ভালো শিল্পী হিসেবেই গড়ে তোলেনি, বরং নিজের ওপর বিশ্বাস রাখতেও শিখিয়েছে। তিনি আরও বলেন, মোয়ানার মতোই তিনিও নিজের ভয়কে জয় করে প্রতিটি নতুন সুযোগকে আপন করে নিতে শিখেছেন।

ক্যাথরিন জানান , ছবিতে ঠাকুমা তালা মোয়ানাকে যে বার্তা দিয়েছে বাস্তবেও সেই বার্তা তাঁর জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে দাঁড়িয়েছে। তাঁর মতে, অনেক সময় জীবন আমাদের এমন কিছু সমস্যার সম্মুখীন করে, যা ভীতি সঞ্চার করে। তবে সেই অনুভূতিগুলোই প্রকৃতপক্ষে আসল গন্তব্যে পৌঁছে দেয়।

প্রসঙ্গত, অস্কার-মনোনীত অ্যানিমেটেড ছবির এই সংস্করণের পরিচালনা করেছেন থমাস কেল। ছবিটির প্রযোজনায় রয়েছেন ডোয়েন জনসন, ড্যানি গার্সিয়া, বিউ ফ্লিন, হিরাম গার্সিয়া এবং লিন-ম্যানুয়েল মিরান্ডা। আবহ সংগীত পরিচালনায় লিন-ম্যানুয়েল মিরান্ডা, ওপেলিয়া ফোয়াই এবং মার্ক ম্যানসিনা।

Scroll to Top