১৮ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬

সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, তবুও কমবে না গরম

High News Digital Desk:

কলকাতা এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে সপ্তাহভর ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। তবে ভ্যাপসা গরম কাটছে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। সারা সপ্তাহ ধরেই উত্তরের আট জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.০ ডিগ্রি বেশি।

Scroll to Top