৪ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
৪ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ২১ জুলাই ২০২৬

মার্কিন আইনসভায় জোর ধাক্কা ট্রাম্পের, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ক্ষমতা খর্ব করতে প্রস্তাব পাশ

High News Digital Desk:

ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন হাউস ইফ রিপ্রেজিন্টিটিভে বড়সড় ধাক্কা খেলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবিলম্বে ইরান যুদ্ধ বন্ধের জন্য মার্কিন আইনসভায় প্রস্তাব পাস হয়েছে। ৭টি ভোটে প্রস্তাব পাস হয়।

পক্ষে ভোট পড়ে ২১৫, প্রস্তাবের বিরোধিতায় ২০৮ জন সাংসদ ভোট দেন। ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিজ বলেন, এই যুদ্ধ এবার শেষ হওয়া দরকার। তাঁদের দাবি, এই যুদ্ধের ফলে আমেরিকার করদাতাদের অর্থ নষ্ট হচ্ছে। আমেরিকার আর্থিক অবস্থা দুর্বল হচ্ছে।

আইনসভার নিম্নকক্ষে এই প্রস্তাব উত্থাপন করেছিলেন নিউ ইয়র্কের ডেমোক্র্যাট প্রতিনিধি গ্রেগরি মিক্স। তাঁর উত্থাপিত প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ২১৫টি। ২০৮ ভোট যায় বিপক্ষে। উল্লেখ্য চার জন রিপাবলিকান টমাস ম্যাসি, ব্রায়ান ফিজপ্যাট্রিক, টম ব্যারেট এবং ওয়ারেন ডেভিডসন এই প্রস্তাবের পক্ষে সায় দিয়েছেন। আর এই প্রস্তাব নিম্নকক্ষে পাশ হতেই জল্পনা জোরালো হতে শুরু করেছে, তা হলে কি ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নিজের দলের অন্দরেই ক্ষোভ তৈরি হচ্ছে।

Scroll to Top