৮ শ্রাবণ ১৪৩৩ শনিবার ২৫ জুলাই ২০২৬
৮ শ্রাবণ ১৪৩৩ শনিবার ২৫ জুলাই ২০২৬

বৃষ্টিতে স্বস্তিদায়ক আবহাওয়া, দক্ষিণবঙ্গে মাঝারি বর্ষণের সম্ভাবনা

High News Digital Desk:

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা কিছুটা কম।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে দক্ষিণ ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন চারটি জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে বৃষ্টি আগের চেয়ে কমেছে। তবে আগামী সপ্তাহে নতুন করে ঝড়বৃষ্টি বাড়তে পারে উত্তরের জেলাগুলিতে। বিগত কয়েকদিন ধরে অল্পবিস্তর বৃষ্টিতে কলকাতা ও লাগোয়া জেলাগুলির আবহাওয়া রয়েছে স্বস্তিদায়ক। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম।

Scroll to Top