৬ আশ্বিন ১৪৩৩ বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় জুনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতায় বাংলার মেয়েরা ৩-১ গোলের ব্যবধানে জিতল

বাংলা দল জিতল এবং পৌঁছেছে ফাইনালে। ৩-১ গোলের ব্যবধানে এই জয় ঘরে তুলল।

High News Digital Desk:

বাংলা দল জিতল এবং পৌঁছেছে ফাইনালে। ৩-১ গোলের ব্যবধানে এই জয় ঘরে তুলল। উল্লেখ্য, জাতীয় জুনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতা ড. টি আও ট্রফির ফাইনালে দাপটের সঙ্গে জিতে এদিন জায়গা করে নিল বাংলা। বুধবার সকালে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে আয়োজিত সেমিফাইনালে তামিলনাড়ুকে ৩-১ গোলে হারিয়েই ফাইনালের টিকিট সুনিশ্চিত করল বাংলার মেয়েরা।প্রসঙ্গত, এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে বাংলাকে দেখা গেছে। এদিন ম্যাচে বাংলার হয়েই জোড়া গোল করে জয়ের অন্যতম নায়ক হয়েছে – মলিতা মুন্ডা। তাঁর পায়ের জাদুতেই ম্যাচে বাংলার দাপট আরও বাড়ে। দলের হয়ে অপর গোলটি করে স্বর্ণা ছেত্রী। এদিন তিন গোলের সুবাদে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে রেখে শেষ পর্যন্ত জয় তুলে নেয় বাংলা।

অন্যদিকে, তামিলনাড়ু একটি গোল করলেও তা বাংলার জয় আটকানোর জন্য যথেষ্ট ছিল না। নির্ধারিত সময়ের শেষে ৩-১ ব্যবধানে জয় ঘরে তুলে নিয়েই সটান মাঠ ছাড়ে বাংলার মেয়েরা।

এএ প্রসঙ্গে উল্লেখযোগ্য বিষয় হল যে – ” এইবার তাদের সামনে আরও বড় পরীক্ষা।

আগামী শুক্রবার, ২৫ সেপ্টেম্বর রয়েছে ফাইনাল খেলা। সেইসূত্রে – মণিপুরের যোগদান ও তাদের মুখোমুখি হবে বাংলা। জাতীয় জুনিয়র মহিলা ফুটবলের শিরোপা ঘরে তুলতে তাই শেষ লড়াইয়ে নিজেদের সেরাটা উজাড় করে দিতে চাইবে বাংলার তরুণীরা।

Scroll to Top