২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ মঙ্গলবার ০৮ জুন ২০২৬
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ মঙ্গলবার ০৮ জুন ২০২৬

পশ্চিমবঙ্গে বর্ষা কয়েক দিনের মধ্যেই, পূর্বাভাস আইএমডি-র

High News Digital Desk:

আগামী দু’-তিন দিনের মধ্যে পশ্চিমবঙ্গের একাংশে বর্ষা ঢুকতে পারে। সোমবার ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) এ কথা জানিয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা এবং ছত্তিশগড়েও বর্ষা ঢুকতে পারে। আবহবিদদের অনুমান, প্রথমে উত্তরবঙ্গ এবং সিকিমে বর্ষা ঢুকতে পারে।

তার পরের ধাপে বর্ষা গাঙ্গেয় বঙ্গে আসবে। বর্ষা ঢুকলে প্রবল আর্দ্রতার অস্বস্তি থেকেও রেহাই মিলতে পারে বলে আবহবিদদের আশ্বাস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি আপাতত চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। কলকাতাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, বুধবারের পর বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কিছুটা কমতে পারে। বৃষ্টির দাপট বাড়বে উত্তরবঙ্গে।

Scroll to Top