২৪ বৈশাখ ১৪৩৩ শনিবার ০৯ মে ২০২৬
২৪ বৈশাখ ১৪৩৩ শনিবার ০৯ মে ২০২৬

কর্নাটকের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টি, লাল সতর্কতা জারি

High News Digital Desk:

কর্নাটকের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টি, লাল সতর্কতা জারি করলো আবহাওয়া দফতর। জানা গেছে, বিগত দিনকয়েক কর্নাটকের উপকূলীয় অঞ্চলে নাগাড়ে ভারী বৃষ্টি হয়ে চলেছে। এর ফলে রাজ্যের দক্ষিণে থাকা জেলাগুলিতে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। আবহাওয়া দফতরের তরফে লাল সতর্কতা জারি করা হয়েছে।

স্থানীয় প্রশাসন দুর্যোগ মোকাবিলা দল মোতায়েন করেছে। আইএমডি জানিয়েছে, কর্নাটকের উপকূলীয় এলাকাগুলিতে আগামী পাঁচ দিন লাল সতর্কতা জারি থাকবে।

Scroll to Top