২৪ কার্তিক ১৪৩৩ মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক ১৪৩৩ মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

পণ্ডিত মণিলাল নাগের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

High News Digital Desk:

কিংবদন্তি শাস্ত্রীয় সেতার বাদক ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত পণ্ডিত মণিলাল নাগের প্রয়াণে গভীর শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার এক শোকবার্তায় তিনি প্রয়াত শিল্পীর সংগীত জীবনের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

সমাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর বার্তায় লিখেছেন, “কিংবদন্তি শাস্ত্রীয় সেতার বাদক, পদ্মশ্রী পণ্ডিত শ্রী মণিলাল নাগ মহোদয়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। আমি ওনার পরিবার পরিজন ও অসংখ্য অনুরাগীদের প্রতি আমার গভীর সমবেদনা জ্ঞাপন করি। ঈশ্বরের কাছে ওনার বিদেহী আত্মার চিরশান্তি প্রার্থনা করি। ওঁ শান্তি।”

বিষ্ণুপুর ঘরানার প্রখ্যাত এই সেতার দিকপালের প্রয়াণে ভারতীয় শাস্ত্রীয় সংগীত জগতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে। দেশ-বিদেশের অগণিত শিক্ষার্থী ও সংগীতপ্রেমী মানুষ তাঁর সুরের সাধনায় ঋদ্ধ হয়েছেন। তাঁর প্রয়াণে সাংস্কৃতিক মহলেও গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Scroll to Top