রিলায়্যান্স জি ওয়ান, অনূর্ধ্ব – ১৬ তিনদিনের টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি বাংলা ও গুজরাট। প্রথম দিনের খেলায় বাংলার খেলোয়াড়রা (৯০ ওভারে) দলগত স্কোর – ৩/২৪৩ রানে পৌঁছে দিয়েছে। এই মুহূর্তে হাতে রয়েছে আরও ৭ টি উইকেট। এদিকে, গুরুত্বপূর্ণ সময়েই অর্ধ শতরানের ইনিংস উপহার দিয়েছে বাংলার দুই কৃতি রমনদীপ ভাল্লা – ৬১ রানে ( ৯৩ বলে ) অপরাজিত। এছাড়াও সেইসঙ্গে রাহীল ঘোড়াই – ৫৬ রানে ( ১৭০ বলে) ক্রিজে রয়েছে। সেইসঙ্গে এহসান মন্ডল – ৫৩ রান (১২৩ বলে) ব্যক্তিগতভাবে সংগ্রহ করে। প্রসঙ্গতঃ রমনদীপ সতীর্থদের চেয়ে রান তোলে বেশ দ্রুতগতিতেই। সুতরাং এতে শক্তপোক্ত হয়েছে বাংলার দলগত স্কোর। উল্লেখ্য, বড় রানের দিকেই সঠিকভাবে নিজেদের লক্ষ্যেই এগিয়ে চলেছে বাংলা। এদিনের ব্যাটিংয়ে তা প্রমাণিত হল। ৩দিনের খেলায় গুজরাটের বিপক্ষে প্রথম দিনের শেষে ভালো জায়গাতেই রয়েছে বাংলার খেলোয়াড়রা ।










