নতুন ভাবনার রূপায়ণ “আ্যথলিট মনিটরিং সিস্টেম। ” সুতরাং এখন খেলোয়াড়দের ফিটনেস নজরদারিতে জিপিএস
ভেস্ট, নতুন প্রযুক্তি আনল, সিএবি-র নব উদ্যোগ। খেলোয়াড়দের ফিটনেস নজরদারিতে জিপিএস ভেস্ট, নতুন প্রযুক্তি আনল সিএবির । নতুন মরসুমের আগে খেলোয়াড়দের ফিটনেস এবং শারীরিক পরিশ্রমের মাত্রা নজরে রাখতে নতুন প্রযুক্তির সাহায্য নিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবির )। মঙ্গলবার থেকেই ২০২৬-২৭ মরসুমের বিসিসিআই ঘরোয়া ক্রিকেটের প্রস্তুতি পর্বে এবং বাংলার সিনিয়র ও বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের জন্য চালু হল ওয়্যারেবল জিপিএস প্রযুক্তি নির্ভর – ‘অ্যাথলিট মনিটরিং সিস্টেম’।
বাংলার সিনিয়র দলের ক্রিকেটারদের প্রশিক্ষণে ব্যবহার করা হচ্ছে বিশেষ ‘ক্যাটাপাল্ট ভেস্ট’। শরীরে পরা এই অত্যাধুনিক পারফরম্যান্স মনিটরিং পোশাকের মাধ্যমে ক্রিকেটারদের শারীরিক কার্যকলাপের বিভিন্ন তথ্য তাৎক্ষণিক ভাবে সংগ্রহ করা যায়। এর ফলে অনুশীলনের চাপ নিয়ন্ত্রণ, খেলোয়াড়দের উন্নতি পর্যবেক্ষণ এবং চোটের ঝুঁকি কমানোর ক্ষেত্রে সুবিধা হবে।
মঙ্গলবার সল্টলেকে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (এসএআই) সিন্থেটিক রানিং ট্র্যাকে প্রশিক্ষণ হয়। সিনিয়র পুরুষ দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ স্নেহীব চৌধুরীর তত্ত্বাবধানে ক্রিকেটারদের এই প্রযুক্তির ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। এই জিপিএস ভেস্টের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটের প্রয়োজন অনুযায়ী খেলোয়াড়দের ওয়ার্কলোড নিয়ন্ত্রণ, প্রশিক্ষণ কর্মসূচির পরিমাপ এবং চোট এড়াতে শারীরিক চাপের মাত্রা পর্যবেক্ষণ করা সম্ভব। এর পাশাপাশি, পুনর্বাসন পর্বে পারফরম্যান্সের তুলনা মূলক মূল্যায়ন এবং মাঠে ফেরার প্রক্রিয়াও আরও বৈজ্ঞানিকভাবে পরিচালনা করা যাবে।











