১৭ কার্তিক ১৪৩৩ মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩ মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

এসআইআর নিয়ে উত্তর কলকাতায় সর্বদলীয় বৈঠক, ৩৯টি ভোটকেন্দ্র স্থানান্তরের প্রস্তাব কমিশনের

High News Digital Desk:

স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে মঙ্গলবার সর্বদলীয় বৈঠক করলেন উত্তর কলকাতার জেলা নির্বাচনী আধিকারিক স্মিতা পাণ্ডে। বৈঠকে বিজেপি, কংগ্রেস ও বামফ্রন্টের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের কোনও প্রতিনিধি হাজির ছিলেন না। বৈঠকে ভোটকেন্দ্র পুনর্বিন্যাস-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়।

স্মিতা পাণ্ডে জানান, আগামী ১৩ নভেম্বরের মধ্যে ভোটকেন্দ্র চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে। কমিশনের পক্ষ থেকে মোট ৩৯টি নতুন ভোটকেন্দ্র তৈরি এবং কয়েকটি ভোটকেন্দ্র স্থানান্তরের প্রস্তাব রাজনৈতিক দলগুলিকে দেওয়া হয়েছে। এই প্রস্তাব নিয়ে কোনও আপত্তি থাকলে আগামী ১০ নভেম্বরের মধ্যে তা জানাতে হবে। বর্তমানে উত্তর কলকাতায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১,৮৩৫। প্রয়োজনে এই সংখ্যা বাড়তে পারে।

তিনি আরও জানান, আগামী ২৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। ২৮ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত দাবি ও আপত্তি জানানোর সুযোগ থাকবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২০২৭ সালের ১৬ জানুয়ারি।

এছাড়া কাশীপুর-বেলগাছিয়া ও মানিকতলা বিধানসভা এলাকায় তিনটি নতুন বহুতলকে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহারের প্রস্তাব এসেছে। এ নিয়েও রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান জেলা নির্বাচনী আধিকারিক।

Scroll to Top