১৯ কার্তিক ১৪৩৩ বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩ বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬

‘অত্যন্ত খারাপ’ রাজধানীর বায়ুর গুণমান, শ্বাসরুদ্ধকর হয়ে উঠছে দিল্লি-এনসিআর-এর বাতাস

High News Digital Desk:
  • অত্যন্ত খারাপ’ দেশের জাতীয় রাজধানীর বায়ুর গুণমান| কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি) বৃহস্পতিবার সকালে ইন্ডিয়া গেটের আশপাশে বায়ুর গুণমান সূচক (একিউআই) ৩৯৯ রেকর্ড করেছে। এটি ‘অত্যন্ত খারাপ’ শ্রেণীভুক্ত।

    দেশের জাতীয় রাজধানী দিল্লিতে দীপাবলির আগেই বায়ুর গুণমান ‘অত্যন্ত খারাপ’ পর্যায়ে পৌঁছেছে। সিপিসিবি-র বৃহস্পতিবার সকালে জারি করা তথ্যানুসারে, এ দিন সকালে ইন্ডিয়া গেট সংলগ্ন এলাকায় বায়ুর গুণমান সূচক ৩৯৯ নথিভুক্ত করা হয়েছে। একিউআই-এর এই মাত্রা ‘অত্যন্ত খারাপ’ শ্রেণীর অন্তর্ভুক্ত। এই পরিস্থিতিতে দিল্লির বাতাসে দূষণের মাত্রা ক্রমশ বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত দিচ্ছে।

    কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী, রাজধানীর একাধিক এলাকায় বাতাস ‘অত্যন্ত খারাপ’ ও ‘গুরুতর’ শ্রেণীতে নথিভুক্ত হয়েছে। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। প্রাপ্ত তথ্য অনুযায়ী, দিল্লি এইমস-এর আশপাশের এলাকায় বায়ুর গুণমান ‘গুরুতর’ শ্রেণীতে পৌঁছেছে। নৌরজি নগর রিং রোডে একিউআই ৪১৬, যা ‘গুরুতর’ শ্রেণীর অন্তর্গত। আনন্দ বিহারে বায়ুর গুণমান সূচক ২৯৬ এবং এই অঞ্চলের বাতাসকে ‘খারাপ’ শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। অক্ষরধাম মন্দিরের আশপাশে ২৯৩ একিউআই নথিভুক্ত করা হয়েছে।

    সিপিসিবি সূত্রে জানা গেছে, বুধবার এনসিআর-এর দ্বিতীয় সর্বাধিক দূষিত শহর ছিল নয়ডা। গ্রেটার নয়ডায় ৩০৯ একিউআই নথিভুক্ত হয়েছে। বোর্ডের কর্মকর্তাদের মতে, দূষণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বৃহস্পতিবার থেকে ২০ নভেম্বর পর্যন্ত সমস্ত নির্মাণ কাজ বন্ধ থাকবে। গ্র্যাপ-২ কার্যকর হওয়া সত্ত্বেও শহরের বিভিন্ন জায়গায় নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটছে। গাজিয়াবাদে বৃহস্পতিবার বাতাসের গুণমান অত্যন্ত আশঙ্কাজনক ছিল। সেখানে একিউআই ৬৯২ নথিভুক্ত করা হয়েছে। অন্যদিকে গুরুগ্রামে এ দিন একিউআই ৫১২ রেকর্ড করা হয়েছে। পাশাপাশি ফরিদাবাদে একিউআই ৬৬৭ নথিভুক্ত হয়েছে।

Scroll to Top