১৭ আষাঢ় ১৪৩৩ শনিবার ০৩ জুলাই ২০২৬
১৭ আষাঢ় ১৪৩৩ শনিবার ০৩ জুলাই ২০২৬

কুমারগ্রামে দাঁতাল হাতির মৃত্যু, তদন্তে বন দফতর

High News Digital Desk:

পশুপ্রেমীদের জন্য দুঃসংবাদ! আলিপুরদুয়ারের কুমারগ্রামের লেফরাগুড়ি বনবস্তিতে একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এলাকায় দাঁতাল হাতিটির দেহ দেখতে পাওয়া যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের লোকজন। কী কারণে হাতিটির মৃত্যু হয়েছে, তার তদন্ত শুরু হয়েছে।

হাতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোরগোল পড়ে যায়। ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। হাতির মৃত্যুতে অনেকেই দুঃখপ্রকাশ করেছেন। কীভাবে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু হল, সে বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Scroll to Top