বিগত কয়েকদিন ধরে লু বইছে জাতীয় রাজধানী দিল্লিতে। গরমের দাপট কমছেই না, বরং বেড়েই চলেছে। অসহ্য গরমে নাজেহাল মধ্য ও উত্তর-পশ্চিম ভারতও। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, আগামী ৪-৫ দিন মধ্য ও উত্তর-পশ্চিম ভারতে এবং আগামী ৩-৪ দিন পূর্ব ভারতে তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তীব্র এই দাবদাহের পরিস্থিতিতে অতিরিক্ত জল পান করার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
দিল্লি, পঞ্জাব, চন্ডীগড়, উত্তর প্রদেশে আগামী কয়েকদিন অত্যধিক গরম অব্যাহত থাকবে। এছাড়াও রাজস্থান, মধ্যপ্রদেশ, বিদর্ভেও গরম বজায় থাকবে। পাহাড়েও আগামী কয়েকদিন গরম বজায় থাকবে। উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশেও গরমের পূর্বাভাস দিয়েছে আইএমডি।











