বৃহস্পতিবার কলম্বোতে ভারত শ্রীলঙ্কার দু’ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে। টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে ভারত।
গত বছর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর এটি ছিল ভারতের প্রথম টেস্ট সিরিজ।
ভারতের পরবর্তী টেস্ট সিরিজ হবে নিউ জিল্যান্ড সফর, যেখানে দুটি ম্যাচ খেলা হবে। সিরিজটি ১৯ নভেম্বর থেকে শুরু হবে, চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। টেস্ট দুটি ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে হবে।
প্রথম টেস্ট: ১৯–২৩ নভেম্বর ২০২৬, ভেন্যু: ওয়েলিংটন (ভারতীয় সময় অনুযায়ী ভোর ৪টে থেকে শুরু হবে)।
দ্বিতীয় টেস্ট:
২৭ নভেম্বর – ১ ডিসেম্বর ২০২৬, ভেন্যু: ক্রাইস্টচার্চ (ভারতীয় সময় অনুযায়ী ভোর ৪টে থেকে শুরু হবে)।











