১০ অগ্রহায়ণ ১৪৩৩ বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩ বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬

অসুস্থ এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার, ভর্তি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে

High News Digital Desk:

অসুস্থ হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হলেন এনসিপি (শরদচন্দ্র পওয়ার) প্রধান তথা রাজ্যসভার প্রবীণ সাংসদ শরদ পওয়ার। বৃহস্পতিবার সকালে তাঁর কন্যা তথা সাংসদ সুপ্রিয়া সুলে সমাজমাধ্যমে (এক্স হ্যান্ডেল) এই খবর জানিয়েছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ডিহাইড্রেশন বা শরীরে জলশূন্যতার সমস্যার কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে সুপ্রিয়া সুলে লেখেন, “আমরা বাবাকে (শরদ পওয়ার) ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি ডিহাইড্রেশনের সমস্যা। ওঁর কাজের গতি কিছুটা কমানো এবং ভ্রমণ কম করা প্রয়োজন, কিন্তু বাবা কারও কথা শোনেন না। তিনি তাঁর কাজকে অত্যন্ত বেশি ভালোবাসেন।”

দলীয় ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকদের একটি বিশেষ দল প্রবীণ এই রাজনীতিকের শারীরিক অবস্থার ওপর কড়া নজর রাখছে এবং প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। শরদ পওয়ারের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে উদ্বেগ ছড়িয়েছে এবং বিভিন্ন দলের নেতারা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Scroll to Top