৬ বৈশাখ ১৪৩৩ বুধবার ২১ এপ্রিল ২০২৬
৬ বৈশাখ ১৪৩৩ বুধবার ২১ এপ্রিল ২০২৬

নেপালে মৃদু ভূমিকম্প, কম্পনের মাত্রা ৪

High News Digital Desk:

মঙ্গলবার ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল নেপালের পূর্বাংশ। সিকিম-নেপাল সীমান্তের তাপলেজুং জেলায় মৃদু ওই কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পন মাত্রা ছিল ৪। তীব্রতা কম হওয়ায় প্রাথমিক ভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। ‘ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর তরফে জানানো হয়েছে এ দিনের কম্পনের উৎসস্থল ছিল কাঞ্চনজঙ্ঘা।

Scroll to Top