শুক্রবার ধনতেরাস উপলক্ষে শুভেচ্ছাবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিশেষ দিনে তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেছেন। প্রধানমন্ত্রী এ দিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, ধনতেরাস উপলক্ষে আমাদের সকল দেশবাসীকে অশেষ শুভেচ্ছা। ভগবান ধন্বন্তরীর দিব্য কৃপায় সকলের জীবন সুখ, শান্তি ও সুস্বাস্থ্যে উদ্ভাসিত হোক। প্রতিটি পরিবারে আনন্দ ও সুখের চিরন্তন প্রদীপ উজ্জ্বলভাবে জ্বলুক, এটাই আমার পরম প্রার্থনা।
ধনতেরাস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং| তিনি এ দিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, শুভ ধনতেরাস উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। ভগবান ধন্বন্তরী ও দেবী লক্ষ্মীর অসীম আশীর্বাদ সকলের জীবনে সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক এবং সৌভাগ্য নিয়ে আসুক। আমি কামনা করি, এই পবিত্র উৎসব সকলের জীবনকে নতুন শক্তি ও ইতিবাচকতায় উদ্ভাসিত করুক।












