২০ বৈশাখ ১৪৩৩ বুধবার ০৫ মে ২০২৬
২০ বৈশাখ ১৪৩৩ বুধবার ০৫ মে ২০২৬

সল্টলেকের কলেজ মোড়ে উল্টে গেল কেবি১৬ রুটের বাস

High News Digital Desk:

সল্টলেকের কলেজ মোড়ে উল্টে গেল কেবি১৬ রুটের বাস:

সল্টলেক সেক্টর ফাইভ কলেজ মোড়ে দুর্ঘটনা। সিগন্যাল ভেঙে যাওয়ার চেষ্টা যাত্রী বোঝাই বাসের। দ্রুত গতিতে আসা প্রাইভেট চারচাকা গাড়ির ধাক্কায় উল্টে যায় বাসটি। আহত প্রাইভেট চারচাকা গাড়ির চালকসহ প্রায় আট জন যাত্রী।কেবি ১৬ রুটের একটি বাস গোদরেজ ওয়াটারসাইড এর দিক থেকে যাচ্ছিল সেই সময় কলেজ মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, যাত্রী বোঝাই বাঁশটি সিগনাল ভেঙে যাওয়ার চেষ্টা করে সেই সময় RS সফটওয়্যার বিল্ডিং এর দিক থেকে আসা একটি প্রাইভেট চারচাকা গাড়ি সজোরে বাসে ধাক্কা মারলে ঘটনাস্থলেই উল্টে যায় বাসটি। এই ঘটনায় চারচাকা গাড়ির চালকসহ প্রায় আট জন আহত হয়। আহতদেরকে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্থ প্রাইভেট চারচাকা গাড়ি এবং বাসটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। কি কারনে এই পাঁচটি সিগন্যাল ভেঙে যাওয়ার চেষ্টা করছিল চারচাকা গাড়িটি এত দ্রুত গতিতে কেন আসছিল ঘটনার তদন্ত করছে বিধান নগর ইলেকট্রণিক কমপ্লেক্স থানার পুলিশ।

Scroll to Top